ভূমিকম্পের সময় সবচেয়ে নিরাপদ স্থান কোনটি?

18

ভুমিকম্প নিয়ে সবাই অনেক চিন্তায় আছেন বিশেষ করে ন্যাশনাল জিওগ্রাফী থেকে ৯.০ মাত্রার একটু ভূমিকম্পের এলার্ট আসার পর। এ নিয়ে আমরাও বিশ্লেষন ধর্মী কিচ্ছু আর্টিকেল পাবলিশ করেছি সবার সুবিধার জন্য। আর অনেকেই আমাদের কাছে অনুরোধ করেছেন যেন আমরা ভূমিকম্পে সবচেয়ে নিরাপদ স্থানগুলো নিয়ে একটা কিছু পোস্ট করি। আর তা নিয়ে একটু একটু খোজখবর নিলাম বিভিন্ন বিজ্ঞান আর প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক ওয়েবসাইটে। চলুন দেখা যাক, ভূমিকম্পে সবচেয়ে নিরাপদ স্থান কোনগুলো?
প্রথমেই আসে নিরাপদ জায়গার নাম হিসেবে কোন খোলা মাঠ বা স্থান যেখানে আশেপাশে বিল্ডিং ঢলে পড়ার সম্ভাবনা নেই। কিন্তু এমন জায়গায় কজনই বা উপস্থিত থাকেন কোন ভূমিকম্পের সময়! তবে খোলা মাঠ সবচেয়ে নিরাপদ।
ঘরের ভেতর থাকলে অবশ্যই কোন খাট বা টেবিলের নীচে তবে একেবারে সরাসরি মাঝ বরাবর নীচে না, বরং একটু পাশ করে। সাধারনত টেবিলের পায়ার সাপোর্ট যেখানে থাকে, সেখানেই টেবিলটা একটু স্ট্রং থাকে অ্যান্ড মাঝখানের ফাকা জায়গাটা সহজেই ভেঙ্গে পড়তে পারে।
একই ভাবে যদি কোন রুমে থাকেন তবে ছাদের ঠিক সরাসরি নীচে না বা দেয়ালের ঠিক পাশে খুব একটা বিপদ্মুক্ত না, বরং কলাম বা বিমের আশে পাশের কোনজায়গা বেশী নিরাপদ বলে মনে করেন ভূমিকম্প এক্সপার্ট প্রকাশ জেইন।
যেকোন ধরনের গ্লাস, আয়না, চুলা এসব থেকে যত দূরে থাকা যায় তত নিরাপদ। মাথার উপরে যদি ঝুলন্ত কিছু থেকে থাকে, বিশেষ করে ফ্যান, তাহলে তার নীচে কখনও দাঁড়ানো উচিত না।
যদি রান্না ঘরে থাকেন তাহলে যত দ্রুত পারেন চুলা বন্ধ করে দিন।
যদি আপনি বিছানায় থাকেন তাহলে আশে পাশে বালিশ, কম্বল ইত্যাদিন নিজের গায়ের উপর চাপিয়ে রাখার চেস্টা করুন যদি অন্যান্য জায়গা থেকে আপনার বিছানার দিকটা বেশি নিরাপদ মনে হয়।
বাইরে থাকলে আশাপাশের যতটুকু সম্ভব খোলা জায়গায় থাকার চেষ্টা করুন। বিল্ডিং পাশে দাড়াবেন না। ইলেক্ট্রিক পোলের আশে পাশে দাড়াবেন না।
যদি আপনি গাড়িতে থাকেন তবে যত দ্রুত সম্ভব গাড়িয়ে থামিয়ে এমন জায়গায় গাড়িটি রাখার চেস্টা করুন যেখানে কোন বিদ্যুতের খুটি, ঝুলন্ত তার বা ওভার-পাস বা ফ্লাইওভার নেই। আর সেই সাথে রেডিও চালু রাখুন যেকোন ধরনের ইমারজেন্সী নিউজ শুনতে।
যদি আপনি কোন ভিড়যুক্ত পাবলিক প্লেসে থাকেন তবে অন্ধের মত দৌড় দিবেন না বরং সবচেয়ে কাছের কোন নিরাপদ জায়গায় নিজেকে যতটা সম্ভব আড়াল করে রাখার চেষ্টা করুন।
যদি আপনি স্টেডিয়ামে থাকেন, তবে নিজের চেয়ারেই বসে থাকুন যতক্ষন পর্যন্ত কম্পন থাকে এরপর ধীরে ধীরে বের হয়ে যাবার চেষ্টা করুন। ভীড় ঠেলে দৌড়ানোটা বুদ্ধিমানের কাজ না।
আসলে ভুমিকম্পের সময় সবচাইতে নিরাপদ জায়গা বলতে তেমন কিছুই নাই। আপনার অবস্থান বুঝেই আপনাকে ঠিক করতে হবে ঠিক কোন জায়গাটাতে আপনি থাকবেন। এক এক ধরনের অবস্থায় এক এক ধরনের নিরাপত্তা মূলক স্টেপ নিতে হবে। তবে এই ব্যাপারে আপনাদের অর্থাৎ আমাদের পাঠকদের যদি কোন আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে পোস্ট করবেন। এতে করে হয়তো অনেক মানুষের উপকার হবে।

Share this

Related Posts

Previous
Next Post »

Popular Posts