Showing posts with label খেলার খবর. Show all posts
Showing posts with label খেলার খবর. Show all posts
ব্যক্তিগত মাইলফলকের সামনে তামিম, সাকিব, মুশফিক

ব্যক্তিগত মাইলফলকের সামনে তামিম, সাকিব, মুশফিক

Tamim, Shakib and Mushfiq
একদিনের ক্রিকেটে নিজস্ব মাইলফলকের সামনে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের তিন খুঁটি তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে আজ (শুক্রবার) থেকে শুরু হওয়া সিরিজেই ব্যক্তিগত রানের মাইলফলক অতিক্রম করার সুযোগ থাকবে।
প্রথম বাংলাদেশী খেলোয়াড় হিসেবে ৫০০০ রান করার সুযোগ তামিম ইকবালের সামনে। এর জন্য প্রয়োজন ৬৯ রান। অন্যদিকে সাকিবের একদিনের ক্রিকেটে বর্তমান রান ৪৪৮০। আর ২০ রান যোগ করতে পারলেই ৪৫০০ রানের মাইলফলক স্পর্শ করবেন এই ক্রিকেটার। এছাড়া একদিনের ক্রিকেট তৃতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ৪০০০ রান থেকে ২৪ রান দূরে মুশফিকুর রহিম।
১৫৬ টি একদিনের ম্যাচে ১৫৫ ইনিংসে ব্যাট করে ৩২.৪৪ গড়ে ৪৯৩১ রান করেছেন তামিম ইকবাল। ৭ টি শতকের পাশাপাশি রয়েছে ৩৩ টি অর্ধশত। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান, বেশি শতক এবং বেশি অর্ধশতকের মালিক এই ড্যাশিং ওপেনার। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রান করতে পারলেই ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম।
বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব এপর্যন্ত ১৬০ ম্যাচের ১৫২ ইনিংসে ব্যাট করে ৩৫ গড় করেছেন ৪৪৫০ রান। ৬টি শতকের পাশাপাশি আছে ৩০ টি অর্ধশতক। ইংল্যান্ডের বিপক্ষে ২০ রান করতে পারলেই দ্বিতীয় বাংলাদেশী হিসেবে একদিনের ক্রিকেটে ৪৫০০ রান করার গৌরব অর্জন করবেন সাকিব।

অন্যদিকে বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিক ১৬১ ম্যাচের ১৪৮ ইনিংসে ব্যাট করে ৩১.৩০ গড়ে করেছেন ৩৯৭৬ রান। একদিনের ক্রিকেটে চারটি শতকের পাশাপাশি আছে ২২ টি অর্ধশতক। ইংল্যান্ডের বিপক্ষে এই তিন ম্যাচের সিরিজে মাত্র ২৪ রান করতে পারলেই তৃতীয় বাংলাদেশী হিসেবে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকবে মুশফিকুর রহিমের সামনে।

প্রথম ওয়ানডেতে ২১ রানের হার বাংলাদেশের

প্রথম ওয়ানডেতে ২১ রানের হার বাংলাদেশের

Imrul-plays-a-cut-shot-600x399

মিরপুরে ইংল্যান্ডের সাথে সিরিজের প্রথম ওয়ানডে ২১ রানে হেরে বসেছে টাইগাররা। টস জিতে ব্যাটিং নিয়ে জেসন রয় ও ভিন্স শুভ সূচনা করেন। তাদের ৪১ রানের জুটি ভাঙেন শফিউল ইসলাম। তারপর ৬১ ও ৬৩ রানে পরপর দুই উইকেট হারিয়ে বিপাকে পরে সফরকারীরা। অভিষিক্ত ডাকেটকে সাথে নিয়ে ১৫৩ রানের জুটি করেন বেন স্টোকস। তুলে নেন নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১০০ বলে ১০১ রান করার সময় চার বাউন্ডারির সাথে হাঁকান ৪টি ছয়।
৬৯ ও ৭১ রানে স্টোকসের ক্যাচ ছাড়েন টাইগার ফিল্ডাররা। এরপর শেষদিকে অধিনায়ক বাটলারের ৩৮ বলে ৬৩ রানের ইনিংসে ৩০৯ রানের পুঁজি পায় ইংলিশরা। বাটলার মারেন ৩ চার ও ৬ ছক্কা। বাংলাদেশের হয়ে মাশরাফি , শফিউল ও সাকিব নেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ধীরে সুস্থে শুরু করে বাংলাদেশ। ৪৬ রানের ওপেনিং জুটির পর সাজঘরে ফেরেন তামিম। তারপর একপ্রান্ত আগলে রেখে সাব্বির ও মাহমুদুল্লাহর সাথে ছোট ছোট দুটি জুটি গড়েন কায়েস। সাব্বির ও মাহমুদুল্লাহ দুজন করেন যথাক্রমে ১৮ ও ২৫। স্লগ সুইপ খেলতে গিয়ে আউটফিল্ডে তালুবন্দি হন মি ডিপেন্ডেবল মুশফিক।
১৫৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পরে টিম টাইগার্স। সেখান থেকে জয়ের বন্দরে নোঙর ফেলার জন্য সওয়ার হন সাকিব আর কায়েস। ইংলিশদের সাথে বরাবরই ভাল খেলা কায়েস তুলে নেন নিজের শতক। অর্ধশতক তুলে নেন সাকিব।
২৭১ রানে ৪ উইকেট থেকে শুরু হয় ছন্দ পতন। ৫৫ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলে আদিল রশিদের বলে আউট হন সাকিব। ১০ চারের সাথে ১ ছক্কায় সাজানো ইনিংসটিই জয়ের বন্দরে প্রায় পৌঁছে দিয়েছিল বাংলাদেশকে। কিন্তু পরের বলেই সাকিবের পথ অনুসরণ করেন মোসাদ্দেক। এরপরের ওভারে মাশরাফি ফিরে গেলে ২৭৪ রানে ৭ উইকেট হয়ে যায় টাইগাররা। আদিল রশিদের স্পিন ফাঁদে পা দেন ৪ টাইগার। আর অভিষিক্ত বলের শিকার ৫ উইকেট।
সাকিবের ফেরার পর কায়েস সাজঘরের পথ ধরলে ২৮৮ রানেই তল্পিতল্পা গুছিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাচ সেরা হন পাঁচ উইকেট নেয়া জেক বল।
আইসিসির নতুন প্রস্তাবে বাড়বে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ সংখ্যা!

আইসিসির নতুন প্রস্তাবে বাড়বে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ সংখ্যা!

208487.3

দুবাইয়ে বসেছিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই দিনের বৈঠক। সেখানে টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টির নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো টেস্টে দ্বি-স্তর নীতির ভাগ্য। তবে প্রথমদিনের আলোচনার পর জানা যায় দ্বি-স্তর নীতি থেকে সরে আসছে আইসিসি। এদিকে টেস্টের সুখবরের পর একদিনের ক্রিকেটের ক্ষেত্রেও ভালো কিছুর পূর্বাভাস মিলেছে। ২০২৩ বিশ্বকাপের দল বাছাইয়ের জন্য দ্বি-পাক্ষিক একদিনের সিরিজ আয়োজন করার পরিকল্পনা করছে আইসিসি।
আইসিসির নির্বাহী কমিটির এই বৈঠকে এক দিনের এই সিরিজ আয়োজন নিয়ে বেশ আগানো হয়েছে। আর এটি বাস্তবায়ন হলে বাংলাদেশ ও র‍্যাঙ্কিং এর নিচের দিকের দলের জন্য অনেক সুসংবাদ বয়ে আনবে। এই পরিকল্পনা অনুযায়ী আগের থেকে অনেক একদিনের ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। পাশাপাশি বেড়ে যাবে টি-টোয়েন্টির ম্যাচ সংখ্যাও।
একদিনের সিরিজে অনেক সময় দেখা যায়, একদল তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলে। পাঁচ ম্যাচের একদিনের সিরিজেও এমনটা লক্ষ্য করা যায়। ফলে বাকি ম্যাচগুলোর গুরুত্ব থাকে না। দ্বি-পাক্ষিক সিরিজের সব ম্যাচকেই গুরুত্বপূর্ণ করে তুলতে এই পরিকল্পনা করতে যাচ্ছে আইসিসি। এর ফলে প্রত্যেক দল একে অপরের সাথে খেলে নিজেদের পয়েন্ট বাড়ানোর সুযোগ পাবে। ২০২৩ বিশ্বকাপের আগে একদিনের স্ট্যাটাস পাওয়া ১৩ টি দল প্রত্যেকেই একে অপরের সাথে অন্তত একটি হলেও সিরিজ খেলবে। যা ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে কাজ করবে। টি-টোয়েন্টির ক্ষেত্রেও একই রকম পরিকল্পনা করতে যাচ্ছে আইসিসি। বাস্তবায়ন হলে বাংলাদেশ আগের থেকে আরো অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে অন্তত একটি হলেও সিরিজ থাকবে। এই প্রস্তাব পাশ হলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিও আগের থেকে অনেক বেশি গুরুত্ব পাবে। প্রতিটি দ্বি-পাক্ষিক সফরে যতোটি একদিনের ম্যাচ থাকবে ঠিক ততোটিই টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। এমনটাই জানিয়েছেন আইসিসির সাবেক প্রধান নির্বাহী হারুন লরগাট।
এদিকে টেস্ট ক্রিকেটে চালু হতে যাচ্ছে প্লে-অফ চ্যাম্পিয়নশিপ পদ্ধতি। এতোদিন ধরে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে থাকার ভিত্তিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করা হতো। তবে সামনে আর এই পদ্ধতি থাকছে না। প্লে-অফ চ্যাম্পিয়নশিপ পদ্ধন্তি শুরু হলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি দেশের মধ্যে আলাদা করে টেস্ট ম্যাচের মাধ্যমে শিরোপা নির্ধারণের লড়াই হবে। ইতিমধ্যে সব দেশের ক্রিকেট বোর্ডের প্রধানরা এই টেস্ট চ্যাম্পিয়নশিপকে সমর্থন দিয়েছেন।
আগামী অক্টোবরে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাট। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে এ পদ্ধতি ভালো ফল দিতে পারে। এরই মধ্যে বোর্ড প্রধানরা প্রাথমিকভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপকে সমর্থন করেছে।” দুই বছর পর পর এই পদ্ধতির মাধ্যমে শীর্ষস্থান দখলের লড়াই হবে। অক্টোবরের আইসিসির সভায় এটি পাশ হলে ২০১৯ সাল থেকে প্লে-অফ চ্যাম্পিয়নশিপ পদ্ধতি চালু হবে।
দ্বি-স্তর পদ্ধতির শুরু থেকে বিরোধিতা করে বাংলাদেশ। এর সাথে যুক্ত হয় শ্রীলংকা ও ভারত। তাই তাদের সেই পদ্ধতি থেকে সেরে এসে অন্য কিছু ভাবতে হয়েছে আইসিসিকে। এই প্রসঙ্গে হারুন লরগাট বলেন, “কয়েকটি দেশ দ্বি-স্তর পদ্ধতির বিরোধিতা করায় টেস্টের উন্নয়নে আমাদের ভিন্ন পথ খুঁজতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা টেস্টে ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্লে-অফ পদ্ধতি চালু করার কথা ভাবছে আইসিসি।”
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শুরু আজ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শুরু আজ

 banvseng preview1

বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজের প্রথম একদিনের ম্যাচ আগামীকাল (শুক্রবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে।

প্রায় দশ মাস পর আফগানিস্তান সিরিজ দিয়ে একদিনের ক্রিকেটে ফেরেছিলো বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর এই সিরিজ জিততে ঘাম ঝড়াতে হয়েছে টাইগারদের। অন্যদিকে ইংল্যান্ড ঘরের মাঠে পাকিস্তানের সাথে সহজেই (৪-১ ব্যবধানে) সিরিজ জিতেছে। এরপর তিন ম্যাচের একদিনের সিরিজ ও দুইটি টেস্টের জন্য ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখে ইংল্যান্ড ক্রিকেট দল।
তবে হোম কন্ডিশন আর ইংল্যান্ড দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকায় সিরিজে মানসিকভাবে এগিয়ে থাকবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট সবসময় স্পিন বান্ধব। গত আফগানিস্তান সিরিজেও স্পিনাররা দাপট দেখিয়েছেন। বাংলাদেশের সেরা স্পিনার সাকিব আল হাসান পেয়েছেন তিন ম্যাচে ৬ টি উইকেট। অন্যদিকে ৮ বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মোশাররফ হোসেন রুবেল আফগানিস্তান সিরিজে একটি ম্যাচ খেলেই নিয়েছেন ৩ উইকেট। এছাড়া তরুণ মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান স্পিন অপশন হিসেবে থাকবে অধিনায়ক মাশরাফির কাছে। ব্যাটিংয়ে দারুণ ফর্মে আছেন ওপেনার তামিম ইকবাল। তবে তামিমের সঙ্গী হিসেবে এই ম্যাচে সৌম্যের পরিবর্তে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে। বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে ৯১ বলে ১২১ রান করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ইমরুল। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে তিন নাম্বারে নেমে অর্ধশত করেছিলেন সাব্বির। তাই ইংল্যান্ড সিরিজেও তিন নাম্বারে দেখা যেতে পারে সাব্বিরকে। অন্যদিকে অ্যালেক্স হেলস, ইয়ন মরগান ও জো রুট না থাকায় ইংল্যান্ডের ব্যাটিং কম্বিনেশনে আসবে পরিবর্তন। প্রস্তুতি ম্যাচে ঝড়ো ৪৮ রান করা ভিন্সকে জেসন রয়ের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে।
একদিনের ক্রিকেটে দুই দলের দেখায় ইংল্যান্ড বেশি জিতলেও সর্বশেষ চার ম্যাচে তিনটিতে জিতেছে বাংলাদেশ। বর্তমান একদিনের ক্রিকেট র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের থেকে দুই ধাপ উপরে আছে ইংল্যান্ড। ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সাত নাম্বারে অন্যদিকে ১০৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে পাঁচ নাম্বারে।
প্রথম ম্যাচের জন্য সম্ভাব্য বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলান তাসকিন আহমেদ।

প্রথম ম্যাচের জন্য সম্ভাব্য ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জেমস ভিন্স, বেন ডাকেট,  জনি বেয়ারস্টো,  বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস,  ডেভিড উইলি, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ।
খেলা শুরুঃ দুপুর ২ টা ৩০ মিনিটে।
ভেন্যুঃ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা বাংলাদেশের

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা বাংলাদেশের


২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করা অনেকটাই নিশ্চিত হচ্ছে বাংলাদেশের। সামনে ইংল্যান্ড সিরিজ বাদ দিয়েও ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাকি সব সিরিজে হারলেও এই সম্ভাবনা অনেকটাই বজায় থাকে।

আইসিসির বর্তমান নিয়মে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরে প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ আট দল ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বাছাইপর্ব খেলে নিশ্চিত হবে বাকি দুইটি দল। আইসিসির ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৬ নম্বরে। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এরপর আগামী বছরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা আছে। আয়ারল্যান্ডে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে তিন জাতি সিরিজ খেলাও হবে আগামী বছরের মে মাসে। এরপর ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি।

এই বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানান, আইসিসি থেকে আভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশ যদি ইংল্যান্ড সিরিজ সহ সামনের সব সিরিজে হারেও এবং বাংলাদেশের পেছনে থাকা দলগুলো তাদের বর্তমান এফটিপি অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব ম্যাচ জিতে, তবুও বাংলাদেশ র‍্যাংকিয়ে আটে থাকবে এটা নিশ্চিত। তাহলে আর বাছাই পর্ব না খেলেই সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
তবে আরেকটি আভাস পাওয়া যাচ্ছে, বাংলাদেশের পেছনে থাকা দলগুলো যদি তাদের র‌্যাঙ্কিং বাড়ানোর জন্য বর্তমান এফটিপির বাইরে আবার নতুন কোনো সিরিজ খেলে,তাহলে আইসিসির এই চলমান প্রক্রিয়াও সামান্য পরিবর্তন আসার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনাও হয়তো পরিবর্তন হতে পারে।
ভক্তের চোখে মাশরাফি

ভক্তের চোখে মাশরাফি

14569169_1233724053353351_1225962903_n

আজ তার ৩৩ তম জন্মদিন। ভক্তের চোখে ক্রিকেটের এই কিংবদন্তী কেমন জানতে চেয়েছিলাম আমরা। ভক্তরাও মাশরাফিকে ঘিরে তাদের অনুভূতি,ভালবাসা,ভাললাগার কথা জানিয়েছেন হাজার শব্দের গাঁথুনিতে। সেখান থেকে কিছু ভক্তের অনুভূতির কথা জানিয়ে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা….
* শুভ জন্মদিন অধিনায়ক। ক্রিকেটার হিসেবে আপনাকে যতটা ভালবাসি তার চেয়েও অনেক বেশি ভালবাসি আপনার ব্যক্তিত্বকে। অনুপ্রাণিত হই আপনার জীবনদর্শন দ্বারা। ৩৩ তো একটা সংখ্যা মাত্র, আপনি বেঁচে থাকুন যুগ যুগ ধরে।
– নাজমুল ইসলাম 
* ম্যাশ কে ভালবাসি কিনা বলতে পারবো না। কেননা কিছু কালো ছাপা অক্ষর দিয়ে কতোটা ভালবাসা টা প্রকাশ করা যায় সেটাতে আমি এখনো অবুঝ! যখন গুরুকে ২২ গজের দিকে ছুটতে দেখি ,তখন মনে হয়,সে একা নয়। ১৬ কোটি বাঙালী তার সাথে ছুটছে। আমি ক্রিকেটের বড় বোদ্ধা নই, ক্রিকেট সেভাবে বুঝিও না। আজ এই দিনে গুরু তোমাই জানাই ভালবাসা এবং শ্রদ্ধা। বেঁচে থাকো হাজার বছর…
– আলতাফ মাহমুদ
* শুভ জন্মদিন বস। দোয়া করি হাজার বছর বেঁচে থাকো এবং এর চেয়ে ভালো কিছু করে দেখাও। আমাদের দোয়া, ভালোবাসা তোমার পাশে আছে।  তুমি এগিয়ে যাও বাঘের মতো। এতোগুলা মানুষের ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যাও বস। অনেক অনেক শুভ কামনা রইলো তোমার জন্য, সব সময় ভালো থাকো সুস্থ থাকো।
-সাদিয়া মীম
* শুভ জন্মদিন। ভবিষ্যতের অনেকেই তোমার মত হতে চাইবে, এটাই আমাদের জন্য অনেক বড় সুসংবাদ। তাই বর্তমানে যে সার্ভিস তুমি দিয়ে যাচ্ছ ভবিষ্যতেও সেটা দেওয়ার জন্য তোমার অনুসারীদের মধ্যে কেউ মাশরাফি হয়ে উঠবে। নিরবিচ্ছিন্ন ভালোবাসা পাওয়ার পথ দেখানোই তোমার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
-জাহাঙ্গীর দোহা
* দুই হাঁটুতে সাত-সাতটি অস্ত্রোপচারও তাকে পারেনি দমাতে। অদম্য মানসিকতা নিয়ে উঠে দাঁড়িয়েছেন বারবার, লড়াই করেছেন বুক চিতিয়ে। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন সম্মানজনক এক উচ্চতায়। আল্লাহর কাছে প্রার্থনা করি ওনার জীবন দীর্ঘায়ু হোক।
– নিজাম আহমেদ তুষার
* তুমিই ক্যাপ্টেন। একমাত্র তোমার ব্যাপারে জাতি এক,অবিচ্ছিন্ন। শুভ জন্মদিন, তুমি এবং তোমার ছেলের। উজ্বল হোক আগামীর পথ চলা।
– মো: ইমরান আলি মাসুম
* শুভ জন্মদিন বস!
জন্মদিনে তোকে কি দিব বল? তোকেই কবেই ১৬ কোটি মানুষ মন দিয়া বইসা আছে। পথেঘাটে, বনে, বন্দরে, মিরপুর কিংবা মেলবোর্নে,
কথা একটাই – “ধরে দিবানে”
– জুবায়ের আলম দিপু
* সাবাস মাশরাফি , এ পৃথিবী আৰাক তাকিয়ে রই
আঘাত জখম একাকার
তবু মাথা নোয়াবার নয়
আজ মাশরাফি বিন মর্তুজা ও তার পুত্র সাহেলের জন্মদিন।
বাবা-ছেলের জন্মদিনে রইলো অনেক অনেক শুভেচ্ছা আর ভবিষ্যতের জন্য রইলো শুভকামনা।
– আলামিন হোসাইন
* একজন প্রকৃত মানুষের যতগুলো গুণ থাকা দরকার, আমার মতে তার সবটুকু গুণই উনার কাছে রয়েছে। একজন মানুষ তখনই উদার হয়, যখন তার মধ্যে কোন অহংকার কিংবা হিংসা কোনটাই বিরাজ করে না। মাশরাফি ভাই কোন মাপের মানুষ তা উনার আচরণে সহজে বোঝা যায়। আসলে সত্যিকার অর্থে উনি একজন বড় মনের মানুষ। আমি ব্যক্তিগতভাবে মহান আল্লাহর কাছে মাশরাফি ভাইয়ের মত আরো অনেক মাশরাফি প্রত্যাশা করি। যারা উদারভাবে দেশের জন্য কাজ করবে। জন্মদিনে মহান আল্লাহর কাছে উনার দীর্ঘায়ু কামনা করছি।
– আব্বাস ফুয়াদ
* বাংলাদেশসহ বিশ্ব ক্রিকেট জগতের (সূর্যের থেকেও উজ্জ্বল) নক্ষত্রের নাম “মাশরাফি”। যত দিন বাংলাদেশ থাকবে তত দিন তিনি বাংলাদেশীদের মনে বেঁচে থাকবে।
আমরা এক সময় আমাদের নাতিপুতিদের গল্প বলবো। মাশরাফির গল্প,এক বীরের গল্প,এক দেশপ্রেমিকের গল্প,এক সাহসী যোদ্ধার গল্প, এক বাংলার কৃতিত্ব সন্তানের গল্প, এক অপরাজিতর গল্প! যত দিন বাঁচবো মাশরাফিকে সম্মান আর শ্রদ্ধা করে যাবো। স্যলুট বস তোমাকে।
– এস আই শেখ
* ”সীমার মাঝে অসীম তুমি,
তুমি জাতির আরাধনা।
তোমার মাঝে আছে শত-সহস্র,
অমিত ভালবাসার দোয়ার খোলা।”
শুভ জন্মদিন, ম্যাশ
– মো: টিপু সুলতান নাজিম
* তুমি আমাদের গর্ব, আমাদের অহংকার। শুভ জন্মদিন, বেঁচে থাক বহুদিন. প্রিয় ম্যাশ।
-সুলাইমান মালিক সালমান
* ভারতের কাছে টেন্ডুলকার যেমন অনুপ্রেরণার উৎস হয়ে ফুটেছেন পুরো নব্বই জুড়ে, আমাদের মাশরাফি আমাদের জন্য তার চেয়ে একবিন্দু কম না! হারার আগেই হারা নয়, যত আঘাত আসুক না কেন, “ঘাড়ের রগ বাঁকা করে সামনে এগিয়ে চলার” অনুপ্রেরণা হিসেবে পাগলার তুলনা বিশ্ব ক্রীড়া ইতিহাসেই সম্ভবত নেই! 
-রাশেদ হোসেন

* শুভ জন্মদিন সবার প্রিয় ম্যাশ। তোমার জন্যই আজ ক্রিকেট বাংলাদেশ কে সমিহয়ের চোখে দেখছে ক্রিকেট বিশ্ব।
– রানা শাহ
* ছোট বেলা থেকেই যখন ক্রিকেট খেলা দেখি তখন থেকেই মাশরাফি ভাইয়ের পাগল ভক্ত হয়ে যাই। কারণ মাশরাফি ভাই অন্য খেলোয়াড় এর মতো নয়।  তার পায়ে এতো বার অস্ত্রোপাচার করার পর ও যেই দেশের জন্য দশের জন্য খেলতে মাঠে নামে তখন মনে হয় সেই তো মাশরাফি নয়, ষোলো কোটি মানুষের এক ভালবাসার নাম মাশরাফি বিন মর্তুজা!
পরিশেষে বলি আফগানিস্তান ম্যাচে মেহেদী নামক ছেলেটি মাশরাফি ভাই কে যখন জড়িয়ে ধরে ফেলে সেই দৃশ্যটি চোখের সামনে সব সময় ভাসছে।
– সরোয়ার উদ্দীন
* যখন থেকে খেলা বুঝি আর দেখি, তখন থেকেই মাশরাফি নামটা মনের মধ্যে লোগো হিসাবে ধারন করি। এখন আরও দ্বিগুণ হয়েছে তার প্রতি ভালবাসা। বাংলাদেশেরর খেলা মানে মাশরাফি অন্যথায় কেমন জানি শূন্যতা কাজ করে।
– শরিফুল ইসলাম শরিফ
* ‘মাশরাফি’ শুধু মাত্র একটি নাম নয় । একটি ইতিহাস,একজন হার না মানা সৈনিক । বাংলাদেশ ক্রিকেটের সাথে আজীবন জড়িয়ে থাকবে মাশরাফির নাম ।
– গাজী পারভেজ
* ৮০ – ১৫০ শব্দে ম্যাশকে বিশেষণ করা সাধ্য আমার নেই। তবুও মাশরাফিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন গুরু।
– সেলিম মিশু
* মাশরাফি বিন মুর্তজা ওরফে নড়াইল এক্সপ্রেস বাংলাদেশ ক্রিকেটের আকাশে একটি ধ্রুবতারা হয়ে থাকবে। এই নামটি অনুপ্রেরণার, সাহসিকতার এক বিরল উদাহরণ। বাংলাদেশ ক্রিকেটের এক দূর্জয় কান্ডারী যে ক্রিকেট বিশ্ব এক সাহসি ও সফল অধিনায়ক হিসেবে আইকন হয়ে থাকবে। শুভ জন্ম দিন।
– কায়সার উজ্জামান
* একমাত্র ক্রিকেটার যিনি পরপর ৭টা মারাত্নক সার্জারী করেও এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন।বিশ্বের কোন ফার্স্ট বোলারই দুইবারের বেশি সার্জারী করে খেলতে পারেননি কিন্তু তিনিই এই অসাধ্য ব্যাপার সাধ্য করেছেন।
-তুহিন হাসান মুরাদ
* শুভ জন্মদিন বস। ২০১৯ সালের বিশ্ব কাপ ক্রিকেটের ট্রফিটা তোমার হাতে শোভা পাক মহান আল্লাহ পাকের কাছে এই কামনাই করি।
– মোস্তাফিজুর রহমান
* শুভ জন্মদিন বস। তোমার তুলনা তুমি নিজেই। শুধু ক্রিকেটার হিসেবে নয় ব্যক্তিত্তের দিক দিয়েও তুমি অনন্য উচ্চতায়। বেঁচে থাকুক ম্যাশ কোটি মানুষের হৃদয়ে।
– সাফায়েত হাসান
* যদি আর্জেটিনায় থাকে মেসি, পুর্তুগালে থাকে রোলানদো এবং ব্রাজিলে থাকে নেইমার,তাহলে আমরা গর্ব করে বলতে পারি আমাদের আছে মাশরাফি বিন মুর্তুজা। অনেক শুভ কামনা রইলো তোমার জন্য গুরু।
– রুবেল আহমেদ
* শুভ জন্মদিন ম্যাশ,তাকে নিয়ে যতই লিখি না কেন অনেক কম হয়ে যাবে।
– রাসেল খান
* ক্রিকেটের অফুরন্ত প্রাণশক্তির অাধার,বাংলাদেশ ক্রিকেটের জলোচ্ছ্বাস, একটি অবিরাম স্রোত ধারা…
সময়ের পরতে পরতে আরো এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট মাশরাফি ভাইয়ের নেতৃত্বে। নতুন দিনের জন্য রইলো শুভ কামনা।
– রেদোয়ান
* কোটি মানুষের প্রাণের প্রদীপ, একটাই নাম।  যে নামের মাঝে লুকিয়ে আছে শ্রদ্ধা, ভক্তি আর অফুরন্ত ভালোবাসা। সে আর কেউ নয়, আমাদের সকলের প্রাণপ্রিয় “মাশরাফি বিন মর্তুজা”। আজ তার জন্মদিন। ডাক নাম “কৌশিক”। ক্রিকেট ইতিহাসের এই নির্ভীক দেশপ্রেমী ক্রিকেটারে প্রতি তার জন্মদিনে রইল অফুরন্ত ভালোবাসা ও শুভ কামনা।
-রিয়াদুল হাসান
* এক অতুলনীয় যোদ্ধা ম্যাশ। দেশের জন্য তার ভালবাসা ও ত্যাগ সবকিছুকে ছাপিয়ে যায়!
-পারভেজ
* মানুষ হিসেবে ম্যাশ এবং খেলোয়ার হিসেবে ম্যাশ সব দিক দিয়েই ম্যাশ দেশের সকল মানুষের হৃদয়ে আলাদা ভাবে জায়গা করে নিয়েছে। জন্ম দিনের শুভেচ্ছা ও শুভ কামনা ম্যাশের জন্য…
– রহমত কাফি
* মাশরাফি দ্য ক্যাপ্টেন অব ক্যাপ্টেন। আমার মনের কোঠায় স্থান নিয়েছেন একজন শ্রদ্ধার পাত্র হিসেবে। যখনি তার কোন স্থির চিত্র কিংবা তার খেলা দেখি মনের অজান্তেই মন থেকে তার জন্য শ্রদ্ধা জেগে উঠে। মাশরাফি আমাদের ক্রিকেট কে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তিনি আমাদের মন জয় করেছেন নিঃসন্দেহ। হে বাংলাদেশ ক্রিকেটের রাজপুত্র তোমার জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বেঁচে থাকো তুমি হাজার বছর।
– ইমরান হোসেন
* শুভ জন্মদিন বাংলার ক্রিকেট কিংবদন্তী! তোমার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।
– মোহাম্মদ মোসাব্বের
* মাশরাফি ভাই তুমি যতদিন বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবে ততদিন বাংলাদেশ দল পিছপা হবে না। তোমার প্রতি থাকল আমার এবং পুরো বাংলাদেশ ক্রিকেট ভক্তের শুভকামনা। জয় বাংলাদেশ , জয় মাশরাফি।।
– আরিফিন শাকিব
* মাশরাফি বিন মুর্তাজা, নামটা শুনলেই যেন গায়ের লোম দাড়িয়ে যায়! বাংলাদেশ ক্রিকেট দলের এই অধিনায়ক শুধু ক্রিকেটেই না, সব ক্ষেত্রেই আমাদের মন জয় করেছে। পুরো দেশের গর্ব সে.. মাঠের মধ্যে সে ব্যাথা পেলে যেন পুরো বাঙালি জাতি ব্যাথা পায়।
মানুষ যে এতো ভালো হয় , এর সবচেয়ে বড় উদাহরণ ম্যাশ। শুভ জন্মদিন মাশরাফি।
– ফাহমিদা রহমান
* প্রিয় মাশরাফি তোমাকে বর্ণনা করার জন্য হাজার লাখো শব্দের প্রয়োজন নেই, তুমি একটি শব্দেই যথেষ্ট তা হচ্ছে এক টুকরো বাংলাদেশ!
– তামান্না খান
* বেঁচে থাক হাজার বছর। শুভ জন্মদিন,ম্যাশ।
-সরোয়ার মিয়া
* শুধু মাশরাফি ভাইয়ের মুখের ছাপেই আমি বাঘের ছাপ খুজে পাই। শুভ জন্মদিন ক্যাপ্টেন।
– ফারজানা জাহান
* হোচট খাওয়ার পর যখন তুমি উঠে দাড়াও, তখন উঠে দাঁড়ায় ১৬ কোটি মানুষ।
– ফাহাদ

সম্পাদনা করেছেন:
মাসুদ আনসারী, প্রতিবেদক, বিডিক্রিক টিম ডটকম


মাশরাফির মহানুভবতার প্রশংসা আন্তর্জাতিক গণমাধ্যমে

মাশরাফির মহানুভবতার প্রশংসা আন্তর্জাতিক গণমাধ্যমে



বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মশরাফি বিন মুর্তজা যে জনপ্রিয়তায় অদ্বিতীয় তা আরো একবার প্রমাণ হয়েছে। ম্যাচ চলাকালীন এক দর্শক মাঠে ঢুকে তাঁকে জড়িয়ে ধরে বলেন, ‘আমি আপনার ভক্ত।’ 
গত শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এমন ঘটনা ঘটেছে। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ২৯তম ওভার চলাকালীন সেই দর্শক মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরেন।
এই ঘটনার জন্য সেই দর্শককে থানায় পর্যন্ত যেতে হয়েছে। এই ভক্তের যেন ক্ষতি না হয়, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক অনুরোধও করেছিলেন। 
এর জন্য আন্তর্জাতিক গণমাধ্যম মাশরাফির মহানুভবতার প্রশংসা করেছে। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মাঠে ডুকে পড়া সেই দর্শককে নিরাপত্তাকর্মীরা যখন তাঁর জামার কলার ধরে টেনে মাঠ থেকে বের করার চেষ্টা করছিলেন, মাশরাফি তখন তাঁকে জড়িয়ে ধরে রাখেন। পরিস্থিতি শান্ত করারও চেষ্টা করেন তিনি।
শুধু তাই নয়, নিরাপত্তাকর্মীরা যেন এই ভক্তের সঙ্গে সহিংস আচরণ না করেন মাশরাফি তাঁকে আগলে রাখার চেষ্টা করেন। এমনকি বাংলাদেশ অধিনায়ক তাঁকে পাহারা দিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে সহযোগিতাও করেন। পরে দূর থেকে ইশারা করে বলেন, তাঁর সঙ্গে যেন অসৌজন্যমূলক আচরণ না করা হয়। আর এই কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে মাশরাফির মহানুভবতার প্রশংসা করা হয়। 
নজর কাড়লেন ইমরুল-মুশফিক-নাসির

নজর কাড়লেন ইমরুল-মুশফিক-নাসির



ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতিটা ভালোই হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের। শুধু সৌম্য সরকার ছাড়া সবাই ভালো ব্যাটিং করে নজর কেড়েছেন। ইমরুল কায়েস করেছেন ঝড়ো সেঞ্চুরি। অর্ধশতক পেয়েছেন রানখরায় ভুগতে থাকা মুশফিকুর রহিম। বিসিবি একাদশের অধিনায়ক নাসির হোসেনও খেলেছেন ৪৬ রানের ইনিংস। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ পেয়েছে ৩০৯ রানের বড় সংগ্রহ।
ইমরুল, মুশফিক ও নাসিরের ভালো ব্যাটিংয়ে ৪০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছিল বিসিবি একাদশ। কিন্তু শেষ ১০ ওভারে ভালো নৈপুণ্য দেখিয়ে স্কোরটা প্রত্যাশা অনুযায়ী বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ছয়টি উইকেট হারিয়ে শেষ ১০ ওভারে যোগ হয়েছে ৪৯ রান।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচে মাত্র ৩১ রান করেছিলেন সৌম্য। আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ হয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে আরেক ওপেনার ইমরুল কায়েস খেলেছেন ৯১ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস। মেরেছেন ১১টি চার ও ছয়টি ছয়। প্রস্তুতি ম্যাচে ঝড়ো এই শতক হাঁকিয়ে ওয়ানডে সিরিজের প্রথম একাদশে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও জোরদার করেছেন ইমরুল।
রানখরায় ভুগতে থাকা মুশফিকুর রহিমও শেষ মুহূর্তে ঢুকে গিয়েছিলেন বিসিবি একাদশের দলে। ইংল্যান্ড সিরিজের আগে হয়তো নিজেকে শেষবারের মতো যাচাই করে নিতে চেয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রস্তুতি ম্যাচে সফলতাও পেয়েছেন মুশফিক। চার নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ৫৭ বলে ৫১ রানের ইনিংস।
অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা নাসির হোসেনও জ্বলে উঠেছেন ব্যাট হাতে। বিসিবি একাদশের অধিনায়ক হিসেবে খেলেছেন ৪৫ বলে ৪৬ রানের লড়াকু ইনিংস। তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও দেখিয়েছেন ভালো নৈপুণ্য। তিন নম্বরে ব্যাট করতে নেমে করেছেন ৩৬ রান।
প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের সফল বোলার ক্রিস ওকস। ৯ ওভার বল করে ৫১ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। দুটি উইকেট গেছে ডেভিড উইলি ও বেন স্টোকসের ঝুলিতে।
প্রস্তুতি ম্যাচে ইমরুলের শতক

প্রস্তুতি ম্যাচে ইমরুলের শতক



প্রথম একাদশে জায়গা করে নেওয়ার জন্য বেশ কষ্ট করতে হচ্ছে ইমরুল কায়েসকে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দলে জায়গা পেলেও খেলতে পারেননি পরের দুটি ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অবশ্য দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কাড়ছেন এই বাঁহাতি ওপেনার। ইংলিশ বোলারদের নাজেহাল করে দিয়ে পূর্ণ করেছেন শতক।
ইমরুলের দারুণ ব্যাটিংয়ে ভর করে প্রস্তুতি ম্যাচে ভালো অবস্থানে আছে বিসিবি একাদশ। ৩১ ওভার শেষে বিসিবির স্কোর : ১৯৯/৩। ৯১ বলে ১২১ রান করে আউট হয়েছেন ইমরুল। মেরেছেন ১১টি চার ও ছয়টি ছয়।
ইমরুল রানের ধারায় ফিরলেও আবারও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের আরেক ওপেনার সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে করতে পেরেছিলেন মাত্র ৩১ রান। আজ প্রস্তুতি ম্যাচেও তিনি আউট হয়েছেন মাত্র ৭ রান করে।
প্রস্তুতি ম্যাচে খেলার কথা না থাকলেও শেষ মুহূর্তে দলে ঢুকে গেছেন মুশফিকুর রহিম। গত কয়েক ম্যাচে তিনিও ভুগছেন রানখরায়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাই নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখার সময় অপরাজিত আছেন ২৪ রান করে।
অবশেষে পরিচয় পাওয়া গেল মাঠে ঢুকে পড়া সেই ম্যাশ ভক্তের

অবশেষে পরিচয় পাওয়া গেল মাঠে ঢুকে পড়া সেই ম্যাশ ভক্তের

masrafi
বাংলাদেশ বনাম আফগানিস্তানের তৃতীয় একদিনের আন্তর্জাতিকটি উত্তেজনা হারাচ্ছিল। এরই মধ্যে আফগানিস্তান সাতটি উইকেট হারানোয় এবং জয়ের লক্ষ্য থেকে অনেক দূরে থাকায় বিজয়ের ক্ষণ গুনছেন বাংলাদেশের সমর্থকেরা। রাত ন’টা বাজতে কয়েক মিনিট বাকী আছে। উনত্রিশতম ওভারের একটি বল করতে ছুটে আসছেন তাসকিন আহমেদ। টেলিভিশনে যারা খেলাটি উপভোগ করছিলেন, তারা দেখলেন, তাসকিন বল ছুড়বার মুহুর্তেই অপর প্রান্তে থাকা আফগান ব্যাটসম্যান রশিদ খান হাত তুলে তাকে থামালেন।
তারপরই টিভি ক্যামেরা ঘুরে গেল, মাঠের ভেতরে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পানে ছুটতে থাকা এক ব্যক্তির দিকে। স্পষ্টতই তিনি খেলোয়াড় নন। তিনি কোন কর্মকর্তা কিনা, পোশাক দেখে বোঝা যাচ্ছিল না। কিন্তু এর পর ওই ব্যক্তিটি যেটা করলেন তা অভাবনীয়।
ব্যক্তিটি ছুটে গিয়ে মাশরাফিকে জড়িয়ে ধরলেন। মাশরাফিও কিছু বুঝে উঠতে না পেরে তাকে জড়িয়ে ধরলেন। ততক্ষণে সেখানে পৌঁছে গেছেন নিরাপত্তা কর্মীরা। তারা মাশরাফির ওই ‘পাগল’ ভক্তকে ছাড়িয়ে নিতে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু হাত তুলে তাদের ঠেকালেন মাশরাফি।
আরো কিছুক্ষণ ‘স্বপ্নের’ নায়ককে জড়িয়ে থাকার সুযোগ পেল ভক্ত। তারপর মাশরাফি তাকে এগিয়ে নিয়ে গেলেন মাঠের বাইরের দিকে। তখনো নিরাপত্তা কর্মীরা তাকে ধরতে গেলে হাত তুলে তাদের ঠেকালেন এবং কিছু একটা বললেন। সম্ভবত বললেন, আমার এই পাগল ভক্তটিকে কিছু বলবেন না।
index
জানা গেছে মাশরাফির পাগল সেই ভক্তের নাম মেহেদী হাসান। তিনি রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যশানাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্সের বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। তাঁর ফেসবুক প্রোফাইল ঘেটে জানা গেছে, সাভারে বাড়ি মেহেদী হাসান মাশরাফি ও বাংলাদেশ দলের একজন পাগল ভক্ত। মাঠে খেলা দেখতে গিয়ে সেই ঘটনার পাঁচ ঘণ্টা আগেও নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘Only Bangladeshi Tigers are real….. আজ জিতেই বাসায় ফিরবো ইনশাআল্লাহ।’ তিনি ও তাঁর কয়েকজন বন্ধুসহ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা দেখতে যান। তাঁর পোস্ট করা ছবিটিতে সেটাই দেখা গেছে।
মেহেদী হাসান নিয়মিতই মাঠে খেলা দেখতে যান। তাঁর ফেসবুকে দেখা গেছে, গত বছরে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের একটি ম্যাচ দেখতে গিয়ে গ্যালারিতে বসে অভিনেত্রী মৌসুমী হামিদের সাথে একটি ছবি তোলেন।
index1এদিকে মেহেদী হাসানের মাঠে ঢুকে পড়ার ঘটনা ও মাশরাফির ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে।  সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে সেই ছবি ও ভিডিও ক্লিপ্স। মাশরাফি খেলা শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তাঁর সেই পাগল ভক্তের যেন কোনো ক্ষতি না হয়।
লোকটা এসে জড়িয়ে ধরলো। বললো, ভাই, আমি একজন দর্শক। আপনার অনেক ভক্ত। এখানে আসলে কিছু করার ছিলো না। এমন ঘটনা ইউরোপ-আমেরিকাতে অহরহ হয়। এটা তেমন কিছু না। আমি চাইবো তার যেন কোন ক্ষতি না হয়।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে মাশরাফি বলেন আমাদের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। এটা তেমন কিছু নয়। ভক্তদের মাঠে ঢুকে পড়ার ঘটনা অনেক পুরনো। এ ধরণের ঘটনা সারা পৃথিবীতে ঘটে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা বাংলাদেশের

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা বাংলাদেশের

bcb logo

বাংলাদেশের বিপক্ষের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে আগামী ৪ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে ইংল্যান্ড জাতীয় দল। আর এ ম্যাচকে সামনে রেখে শনিবার রাতে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সদ্যই আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা ইমরুল কায়েস, সৌম্য সরকার ও নাসির হোসেন আছেন বিসিবি একাদশে। এছাড়াও আছেন পেসার আল আমিন হোসেন ও উঠতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
এদিকে চমক হিসেবে বিসিবি একাদশে ডাক পেয়েছেন কিছু দিন আগে পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত ও মোহাম্মদ মানিক। এবাদত সম্প্রতি ছিলেন বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াডে আর মানিক প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১টি, লিস্ট ‘এ’ ম্যাচ দুটি। বাংলাদেশ জাতীয় দলের নেটে তিনি বোলিং করেন প্রায় নিয়মিতই।
প্রস্তুতি ম্যাচের দল:
ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, আল আমিন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, এবাদত হোসেন, মোহাম্মদ মানিক।
খেলা চলাকালীন মাঠে মাশরাফির ভক্তের প্রবেশ

খেলা চলাকালীন মাঠে মাশরাফির ভক্তের প্রবেশ



ঘটনাটি ঘটেছিল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ২৯তম ওভারে। হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক দর্শক। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। সঙ্গে সঙ্গেই দৌড়ে আসেন নিরাপত্তাকর্মীরা। ধরে ফেলেন মাঠে ঢুকে পড়া সেই দর্শককে।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও বিষয়টি আলোচনায় আসে। প্রসঙ্গ উঠতেই মাশরাফি হেসে ফেলেন। এমন ঘটনার সঙ্গে খুব একটা পরিচিত নন বলেও জানান তিনি।
পরে এই প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘এই ধরনের ঘটনা সারা বিশ্বেই ঘটে থাকে। আমি অবশ্য এর আগে কখনোই এই ধরনের পরিস্থিতিতে পড়িনি। ছেলেটা প্রথমে এসেই আমাকে বলল, আমি আপনার ভক্ত। তাই আমি আশা করব, তাঁর যেন কোনো সমস্যা না হয়।’
এত নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন দর্শক মাঠে ঢুকে পড়ল। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা যতটুকু দেখেছি স্টেডিয়ামের নিরাপত্তা পরিস্থিতি যথেষ্টই ভালো। হয়তো হুট করেই এমন ঘটনা ঘটেছে। অবশ্য নিরাপত্তাকর্মীরা খুবই সতর্ক ছিল।’ 
এদিকে বিসিবির নিরাপত্তা কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, সেই দর্শককে নিয়ে যাওয়া হয়েছে মিরপুর থানায়।
২০১৬ বিপিএলের দলগুলোর চূড়ান্ত স্কোয়াড

২০১৬ বিপিএলের দলগুলোর চূড়ান্ত স্কোয়াড

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের খেলোয়াড়দের ড্রাফট সম্পন্ন হয়েছে। প্রত্যেক দল লটারীর মাধ্যমে তাদের পছন্দের খেলোয়াড় দিয়ে দল সাজিয়েছেন। দেশী ১৩৩ ক্রিকেটার ও বিদেশী ১৬৮ ক্রিকেটারের তালিকা থেকে স্কোয়াড সাজায় দলগুলো। এর আগে সাতটি ফ্রাইঞ্চাইজি দলে ভিড়ায় দেশী সাত আইকনকে। এরপর খেলোয়াড় ড্রাফটের আগেই নিজস্ব চুক্তির মাধ্যমে পছন্দের বিদেশী ক্রিকেটারকে দলে নেয় ফ্রাঞ্চাইজিগুলো। এইসব খেলোয়াড় আজকের খেলোয়াড় ড্রাফটে ছিলেন না।

Bangladesh-Premier-League-cricket

আসুন এক নজরে দেখে নেই সাতটি দলের স্কোয়াড- 
বরিশাল বুলস :
দেশি :
 মুশফিকুর রহিম (আইকন), আল-আমিন হোসেন, তাইজুল ইসলাম, শামসুর রহমান শুভ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান, মনির হোসেন, শাহরিয়ার নাফীস।
বিদেশি : দিলশান মুনাবিরা, মোহাম্মদ নেওয়াজ, কার্লোস ব্র্যাথওয়েট, জশুয়া কব।
চিটাগং ভাইকিংস :
দেশি :
 তামিম ইকবাল (আইকন), তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, আব্দুর রাজ্জাক, শুভাশীষ রায়, জহুরুল ইসলাম, নাজমুল হাসান মিলন, জাকির হাসান, সাকলাইন সজীব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী, জুবায়ের হোসেন লিখন।
বিদেশি : ক্রিস গেইল, চতুরঙ্গা ডি সিলভা, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, গ্র্যান্ট ইলিয়ট, ইমরান খান জুনিয়র, জীবন মেন্ডিস, টাইমাল মিলস।
ঢাকা ডায়নামাইটস :
দেশি : সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দি শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, তানভীর হায়দার।
বিদেশি : কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা, সেকুগে প্রসন্ন, ওয়েন পারনেল, ওসামা মীর।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স :
দেশি: মাশরাফি বিন মর্তুজা (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসীমউদ্দিন, সৈকত আলী, রাসেল আল মামুন।
বিদেশি: ইমাদ ওয়াসিম, আসার জাইদি, সোহেল তানভির, নুয়ান কুলাসেকারা, রশিদ খান, রোভম্যান পাওয়েল, থিসারা পেরেরা, খালেদ লতিফ, শাহজিব হাসান, জেসন হোল্ডার।
খুলনা টাইটানস :
দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, শুভাগত হোম, আরিফুল হক, আব্দুল মজিদ, অলক কাপালী, হাসানুজ্জান, নাঈম ইসলাম জুনিয়র, নুর হোসেন সাদ্দাম, তাইবুর রহমান, আব্দুল হালিম।
বিদেশি : কেভন কুপার, মোহাম্মদ আসগর, নিকোলাস পুরান, রিকি ওয়েসেলস, বেনি হাওয়েল, লেন্ডল সিমন্স, ব্যান লাফলিন, আন্দ্রে ফ্লেচার, জুনায়েদ খান।
রাজশাহী কিংস :
দেশি : সাব্বির রহমান (আইকন), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল হোসেন অপু, রকিবুল হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সালমান হোসেন, ইবাদত হোসেন।
বিদেশি : ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি, মিলিন্দা সিরিবর্ধনে, উপুল থারাঙ্গা, সামিত প্যাটেল।
রংপুর রাইডার্স :
দেশি : সৌম্য সরকার (আইকন), আরাফাত সানি, মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, মোহাম্মদ ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান।
বিদেশি : শহিদ আফ্রিদি, গিড্রন পোপ, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা, রিচার্ড গ্লিসন, নাসির জামসেদ, সচিত্রা সেনানায়েকে, জীহান রুপাসিংহে।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বরের লটারীতে রাখা হবে না এই ক্রিকেটারদের। ৪ নভেম্বর শুরু হয়ে ডাবল লিগ পদ্ধতিতে চলবে এই টুর্নামেন্ট। এবারের আসরে তিনটি প্লে-অফ ম্যাচ ও ফাইনাল সহ সর্বমোট ৪৬ টি ম্যাচ থাকবে। ডিসেম্বরের ৯ তারিখ ফাইনালের মাধ্যমে এবারের বিপিএল সমাপ্ত হবার কথা রয়েছে। এবারের আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে

সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান

সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান


PREVIEWMAIN 3

সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (শনিবার) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২ টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
ইতিমধ্যে সিরিজের দুইটি ম্যাচ হয়ে গেছে। সেখানে ফলাফল ১-১। তাই তৃতীয় ম্যাচটি হয়ে গেছে ফাইনাল। আগামীকাল জয়ী দলের হাতেই উঠবে শিরোপা।
ব্যর্থতার বেড়াজাল থেকে বের হতে না পারলেও বাংলাদেশ দলে আর একটি সুযোগ পেতে পারেন ওপেনার সৌম্য সরকার। তবে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন হতে পারে। এই ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াডে সুযোগ পাওয়া মোশাররফ হোসেন মূল একাদশে জায়গা পেতে পারেন। অন্যদিকে তাইজুল ইসলামের জায়গায় সুযোগ পেতে পারেন নাসির হোসেন। তবে আফগানিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা কম। দ্বিতীয় একদিনের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে আফগানরা।
একদিনের ক্রিকেট র‍্যাংকিং সাত নাম্বারে আছে বাংলাদেশ অন্যদিকে আফগানিস্তান আছে দশ নাম্বারে। এর এই দুই দলের এপর্যন্ত চারবারের দেখায় দুই দলেই জিতেছে দুইটি করে ম্যাচ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২০১৪ সালের এশিয়া কাপে প্রথম দেখায় বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছিলো আফগানরা। ২০১৫ বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত সেই ম্যাচে টাইগারদের জয় ১০৫ রানের। এদিকে চলতি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ৭ রানে এবং দ্বিতীয় ম্যাচে আফগানরা জিতেছিলো ২ উইকেটে।
তৃতীয় ম্যাচের জন্য সম্ভাব্য বাংলাদেশের একাদশঃ ১। তামিম ইকবাল, ২। সৌম্য সরকার, ৩। মাহমুদুল্লাহ রিয়াদ, ৪। মুশফিকুর রহিম, ৫। সাকিব আল হাসান, ৬। মোসাদ্দেক হোসেন ৭। সাব্বির রহমান, ৮। নাসির হোসেন ৯। মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ১০। মোশাররফ হোসেন রুবেল, ১১। তাসকিন আহমেদ।
তৃতীয় ম্যাচের জন্য সম্ভাব্য আফগানিস্তানের একাদশঃ ১। মোহাম্মদ শাহজাদ, ২। নওরোজ মঙ্গল, ৩। রহমত শাহ, ৪। হাশমতউল্লাহ শাইদি, ৫। আসঘার স্টানিকজাই (অধিনায়ক), ৬। মোহাম্মদ নবী, ৭। নাজিবুল্লাহ জাদরান, ৮। রশীদ খান, ৯। মিরওয়াইস আশরাফ, ১০। দৌলৎ জাদরান, ১১। করিম জানাত।
খেলা শুরুঃ দুপুর ২ টা ৩০ মিনিটে
ভেন্যুঃ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
ব্রেকিং নিউজ! সাত জনের বোলিং অ্যাকশন অবৈধ! তারা কে কে জানুন…

ব্রেকিং নিউজ! সাত জনের বোলিং অ্যাকশন অবৈধ! তারা কে কে জানুন…


বোলিং অ্যাকশনে এর চিত্র ফলাফল


টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে আরাফাত সানি এবং তাসকিন আহমেদের। এরপরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফলশ্রুতিতে ঘরোয়া ক্রিকেটের প্রাথমিক পর্যায় থেকেই বোলারদের এই ধরনের কোন সমস্যা থাকলে তা শনাক্ত করে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
এরই পরিপ্রেক্ষিতে গেল ২২ এপ্রিল থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চোখ রাখে বিসিবি। প্রিমিয়ার লিগের প্রথম দিনেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় নাম আসে চারজন বোলারের। আম্পায়াররা একে একে লিগে মোট ১১ জন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা দেয় বিসিবিতে।
এরপর বিসিবির গঠিত বোলিং অ্যাকশন রিভিউ কিমিটি জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে ছাড়া ১০ বোলারের ফুটেজ সংগ্রহ করে। এরপর দীর্ঘ যাচাই-বাছাইয়ের শেষে সোমবার তারা চূড়ান্ত করে বৈধ ও অবৈধ বোলারদের তালিকা। যেখানে সাতজন বোলারের বোলিং অবৈধ বলে জানানো হয়েছে।
তবে এখনই তাদের নাম প্রকাশ করতে রাজি নয় রিভিউ কমিটি। আগামীকাল সংবাদ মাধ্যমে নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান ও বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
বললেন, ‘আসলে এত স্বল্প প্রযুক্তিগত সুবিধা নিয়ে এতো দ্রুত বৈধ-অবৈধ নির্ণয় করা কঠিন বিষয়। এরপরও আমরা প্রত্যেকের ফুটেজ বারবার দেখছি। বিভিন্ন দিক থেকে তাদের অ্যাকশন দেখা হয়েছে। এদের মধ্যে আমরা তিনজনকে পেয়েছি যাদের অ্যাকশন বৈধ মনে হয়েছে। আর বাকি সাতজন আছে যাদের অ্যাকশন বৈধ নয়। তবে এদের মধ্যে ২-৩ জনের সমস্যা খুব একটা বেশি নয় বলে আমাদের মনে হয়েছে। আমরা আগামী ১৬ তারিখ আরো একবার যাচাই-বাছাই করে তালিকাটা প্রকাশ করতে পারবো। তালিকা প্রকাশের পরই যারা অবৈধ তাদের নিয়ে কাজ শুরু করবো।’
একটি সূত্রে জানা গেছে, লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা স্পিনার আসিফ আহমেদ রাতুল, গাজী গ্রুপ ক্রিকেটার্সের স্পিনার মইনুল ইসলাম ও মোহামেডান ক্লাবের স্পিনার নাঈম ইসলাম জুনিয়র রয়েছেন সম্ভাব্য বৈধদের তালিকাতে। সূত্রটি জানায়, এই তিনজনের অ্যাকশনে তেমন কোনো ত্রুটি পাওয়া যায়নি।
এই তিনজনকে বাদ দিলে যারা থাকেন তারা হলেন, মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ ক্রিকেটার্স), অমিত কুমার নয়ন (আবাহনী), রেজাউল করিম (প্রাইম দোলেশ্বর), মোহাম্মদ শরিফুল্লাহ (কলাবাগান ক্রীড়া চক্র), নাঈম ইসলাম (মোহামেডান), ফয়সাল হোসেন ডিকেন্স (মোহামেডান), সঞ্জিত সাহা (ব্রাদার্স ইউনিয়ন) ও মোহাম্মদ সাইফুদ্দিন (সিসিএস)।

আচরণবিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসানকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি

আচরণবিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসানকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি

এশিয়া কাপে পাকিস্তনের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসানকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি।
বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের রান তাড়ার ১৮তম ওভারে আপত্তিকর ঘটনাটি ঘটে। ম্যাচে তখন টান টান উত্তেজনা। মোহাম্মদ আমিরের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হন সাকিব। মুহূর্তের জন্য নিজের উপর ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে বসেন বাংলাদেশের অলরাউন্ডার।
আচরণবিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসানকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি

খুব দ্রুতই অবশ্য সামলে নেন নিজেকে। তখনই আম্পায়ারদের কাছে দু:খপ্রকাশ করেন, ইশারায় বুঝিয়ে দেন তাৎক্ষনিক হতাশায় কাজটি করে ফেলেছেন। বৃহস্পতিবার সকালে ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে নিজের দোষ স্বীকার করে নেন সাকিব। আনুষ্ঠানিক শুনানির তাই আর প্রয়োজন পড়েনি। সাকিব পার পেয়ে যান তিরস্কার শুনেই।
আইসিসি আচরণবিধি অনুযায়ী এই ধরনের অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তিই পেয়েছেন সাকিব; সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ ভাগ জরিমানা।

আচরণবিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসানকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি

Popular Posts