শাহরুখ খানের গান এখন বাংলায় ( দেখুন ভিডিও)

শাহরুখ খানের গান এখন বাংলায়  ( দেখুন ভিডিও)


শাহরুখের নতুন ছবি ‘ফ্যান’। ছবিটির দৃশ্যধারণের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিং খান। ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে এর প্রথম গান ‘জাবরা ফ্যান’।

এরইমধ্যে শাহরুখ ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে গানটি। সে কারণে সবদেশের ভক্তদের জন্য এ গানটি সাতটি ভাষায় তৈরি করা হয়েছে।

হিন্দির পাশাপাশি গানটি বাংলা, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, তামিল ও ভোজপুরি মোট সাতটি ভাষায় সংস্করণ করা হয়েছে।

‘জাবরা ফ্যান’ গানটি গেয়েছেন অনুপম রয় (বাংলা), মনোজ তিওয়ারি (ভোজপুরি), হরভাজন মন (পাঞ্জাবি), নাকাশ আজিজ (তামিল ও হিন্দি), অরভিন্দ ভেগড়া (গুজরাটি) ও আভাদূত গুপ্ত (মারাঠি)।

Share this

Related Posts

Previous
Next Post »

Popular Posts