বিজ্ঞাপন দিয়ে বউ বিক্রি সুযোগ আছে ফ্রী হোম ডেলিভারি ৯০ দিনের ভেতর




পত্রিকার পাতায় কত কিছুরই তো বিজ্ঞাপন চোখে পড়ে। সেখানে অনেক ব্যক্তিগত বিজ্ঞাপনও থাকে। যেমন পাত্র চাই কিংবা পাত্রী চাই। কিন্তু বিজ্ঞাপন দিয়ে বউ বিক্রি- এমনটা কখনও পত্রিকায় প্রকাশিত হয়নি এটা নিশ্চিতভাবেই বলা যায়। এমন যারা ভাবছেন তাদের ধারণা ভুল! ভিয়েতনামের একটি সংবাদপত্রে অদ্ভুত এক বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। য়েখানে লেখা রয়েছে, মাত্র ৬ হাজার মার্কিন ডলার খরচ করলেই যে কেউ বউ কিনতে পারবেন। স্বাভাবিকভাবেই এ সংবাদ পাঠককে কৌতূহলী করে তুলেছে।

এ জন্য পুরুষকে অবশ্যই অবিবাহিত হতে হবে এমনটা বিজ্ঞাপনে উল্লেখ নেই। তবে বউ যে অবশ্যই কুমারী হবে সে নিশ্চয়তা দেওয়া হয়েছে। অর্খাৎ টাকা দিয়ে আপনি কুমারী মেয়েই পাবেন। শুধু তাই নয়, টাকা পরিশোধের ৯০ দিনের মধ্যে ঘরে বউ ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা রয়েছে। হোম ডেলিভারির ক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে না।
এখানেই শেষ নয়। বিজ্ঞাপনের একেবারে শেষে লেখা হয়েছে আপনি পয়সা খরচ করে বউ কিনবেন, যদি কোনো কারণে বউ পালিয়ে যায়, তাহলে এক বছরের মধ্যে আরও একজন বউ ফ্রি হিসেবে পাওয়া যাবে। বিজ্ঞাপনের এই কাটিংটি সম্প্রতি প্রকাশ করে ডব্লুটিএফ নামের এক টুইটার অ্যাকাউন্ট।

Share this

Related Posts

Previous
Next Post »

Popular Posts